পশ্চিমবঙ্গ সরকারের পৌর দপ্তরের উদ্যোগে এবং পুরাতন মালদহ পৌরসভার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদার অন্তর্গত মঙ্গলবাড়ির বিবেকানন্দ মোড়ে একটি বেসরকারি লজে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুরাতন মালদার চেয়ারম্যান কার্ত্তিক ঘোষ, ওয়ার্ড কাউন্সিলার বৃন্দ ও বহু দলিয় কর্মী সমর্থক। এই শিবিরে এদিন ৮৫ জন রক্তদাতা রক্তদান করেন। এই তীব্র দাহদাহে জেলায় রক্ত সংকট মেটাতে সরকারে নির্দেশ মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
মালদা